, || - ||

ধুনটে সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনটে সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা বাজার যাত্রী ছাউনী চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি জিন্নাহুর রমহান রাকিবের তত্তবধানে ১শ জন বিধবা, অসহায় ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছামেদ আলী, নিমগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হক, নাংলু বালিকা মাদ্রাসার সভাপতি ফজলুল হক সরকার, পার-ধামাচামা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নজরুল ইসলাম সরকার, দক্ষিণ ধামাচামা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজার রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকার, সমাজ সেবক হেলালুর রহমান, জাহাঙ্গীর আলম জুয়েল, ছাত্রনেতা মোস্তাফিজার রহমান, সংগঠনের সাধারন সম্পাদক শিহাব ইসলাম শ্যামল, সদস্য মৌদুদী ইসলাম, গোলাম আযম, আব্দুল আলিম, হাসান জাহিদ, রাবিন আহম্মেদ, জুয়েল আহম্মেদ, সাব্বির হাসান, ষফি আলম, রাসেল আহম্মেদ, ইমরান আলী, রেজওয়ান রিফাই প্রমূখ।

Please follow and like us: