, || - ||

ধুনটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় সবুজ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সবুজ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের ছাবেদ আলীর ছেলে ও মুলতানি পারভিন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেনীর শিক্ষার্থী। শনিবার সকাল ৮টায় মথুরাপুর-ধানঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী সবুজ হোসেন তার বাবা মার কাছে দীর্ঘদিন যাবত মোটরসাইকেল কেনার বায়না ধরে। নিহত সবুজ হোসেনের বাবা ছাবেদ আলী ছেলে শখ পুরন করতে গতকাল শুক্রবার শহর থেকে নতুন একটা মটর সাইকেল কিনে নিয়ে বাড়িতে আসে। শনিবার সকালে বাবার কিনে দেওয়া মটর সাইকেলে চরে বাড়ি থেকে বের হয় সবুজ হোসেন। বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে মথুরাপুর-ধানঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় সবুজ হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ধুনট থানার এসআই আল এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে।
ধুনটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি.

Please follow and like us: