বগুড়ার ধুনটে ১৫তম ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীমদ্ভগবদ গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস দিয়ে এ মহানাম যজ্ঞ ও ভোগ মহোৎসবের সূচনা হয়ে ১৬ ডিসেম্বর সোমবার কৃঞ্জভঙ্গ, শ্রী শ্রীন্নামহাপ্রভুর ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ, দধিমঙ্গল ও স্বমহিমায় মোহন্তের বিদায় দিয়ে শেষ হবে। উপজেলার হাঁসখালী শ্রী নগেন্দ্র নাথ ঘোষ মহাশয়ের ‘নিগম নিলয়’ দুর্গা মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।
শেষ দিনে মহানাম যজ্ঞ ও ভোগ মহোৎসবে আগত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট (কার্ডিওলোজি) ও বাংলাদেশ তর্জনী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. অমল কুমার ঘোষ।
Please follow and like us: