সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ধুনট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা ও আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানের উপর সন্ত্রাসী হামলা ও আসামীদের গ্রেফতারের দাবী উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ টি আই এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজিবর রহমান মজনু। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমান নিজের স্বার্থ চারিতার্থ করার জন্য সন্ত্রাসী লালন পালন , মাদক সেবীদের আশ্রায় প্রশ্রায় দিয়ে জামায়াত বিএনপির সহ হাইব্রিডদের নিয়ে দল ভারী করেছেন। অতীতে যেসব নেতা কর্মী বিএনপির জামায়াতের নির্যাতনের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেছিল তাদেরই অক্লান্ত পরিশ্রমে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি ক্ষমতার মহে সেই ত্যাগীনেতা কর্মীদের ভুলে গিয়েছেন। এমপি এবং তার ছেলের পালিত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ত্যগীনেতা কর্মীদের উপর একের পর এক হামলা ও মামলা করে সুসংঘঠিত আওয়ামীলীগের মেরুদন্ড ভেঙ্গে দিচ্ছে। তিনি বলেন, গত সোমবার রাতে এলাকার চিহিৃত মাদক ব্যবশায়ী ও এমপির ছেলের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে দলীয় কার্যালয়ে থাকা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানকে পিটিয়ে হাত, করে পা ভেঙ্গে দিয়েছে। তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়ে আরো বলেন, এমপি হাবিবর রহমান ও তার ছেলের অপকর্মের বিষয় গুলো ইতিমধ্যেই উত্তর বঙ্গের দায়িত্ব প্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য সাবকে মন্ত্রি মোহাম্মদ নাসিম , রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল সহ কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কুদরত ই খুদা জুয়েল, ধুনট পৌর মেয়র আওয়ামীলীগ নেতা এ জি এম বাদশাহ, বগুড়া জেলা পরিষদের সদস্য এ এফ এম ফজলুল হক, যুবলীগের সভাপতি এম এম মতিউর রহমান, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস , উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন ।

Please follow and like us: