সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। তখন রবিবার (২৯ মার্চ) সকালে করোনা ভাইরাসের সচেতনতার জন্য দুঃস্থদের মাঝে সাবান স্যাভলন, হ্যাণ্ড সেনিটাইজার নিয়ে হাজির বগুড়ার ধুনট উপজেলার উল্লাপাড়া যুব সমাজের সেচ্ছাসেবিরা। আশেপাশে পরিষ্কার রাখা, জীবাণু নাশক স্প্রে ব্যবহার করা, স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করে খাবার খাওয়া ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এই সেচ্ছাসেবি সংগঠন । এসময় উপজেলার উল্লাপাড়া গ্রামে প্রতিটি রাস্তা ঘাট, মসজিদ, পেট্রোল পাম্প ও গ্রামের প্রায় প্রতিটি বাড়ির ভিতরে ও আশেপাশে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হয়।
সেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধি প্রভাষক রাজিবুজ্জামান রাজিব জানান, “যারা বিদেশ ও ঢাকা ফেরত তাদের অবশ্যই হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। আর আমাদের স্বার্থের মধ্যেই চেষ্টা করেছি সবাইকে সহযোগিতা করতে।”
এসময় উপস্থিত ছিলেন, এস এম রাশেদ, আপেল মাহমুদ, নাজমুল হুদা, মিশন, মনিরুল, শাকিল, সজীব, ইলিয়াস,শাম্মু, শুভ, জুয়েল, আবু জাফরসহ প্রমূখ।
Please follow and like us: