বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর বদলগাছীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল এর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন বদলগাছী উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুর ১২টায় সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এর নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকিতুল্ল্যা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী, সহ-সম্পাদক সাইদুর রহমান কেটু, ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল হাসান, যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক, ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম পিন্টু, ছাত্রনেতা নান্নু সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
, || - ||
নওগাঁ-৩ বদলগাছীতে ফজলে হুদার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: