, || - ||

নগরীর কোতোয়ালী ও সদরঘাট থানায় হাতপাখার প্রচারণা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলামের পক্ষে নগরীর কোতেয়ালী,সদরঘাট ও বাকলিয়া থানাসমূহে প্রচারণায় জন¯্রােত সৃষ্টি হয়েছে।
১২ মার্চ বিকাল তিনটায় সদরঘাট থেকে নিত্যদিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন জান্নাতুল ইসলাম। এসময় তাঁর সাথে দলীয় নেতাকর্মীরা ছাড়াও ব্যবসায়ী,পেশাজীবি,বুদ্ধিজীবিসহ সাধারণ ভোটারদের সোৎসাহ অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকটি পয়েন্টে পথসভা করেন তিনি।

পথসভায় জান্নাতুল ইসলাম বলেন, দেশের মানুষ নির্বাচন থেকে আস্থা হারিয়ে ফেলেছে। জনমানসে এমন ধারণার বদ্ধমূল হয়েছে যে সরকারদলীয় কোন প্রার্থী ঘোষনা মানে আগ থেকে নিশ্চিত বিজয়ী ঘোষনা করা। এর মূল কারণ নির্বাচন কমিশনের মেরুদন্ডহীনতা ও নির্বান কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর সরকারের অনৈতিক প্রভাব বিস্তার।
তাই জনগনের আস্থা ফিরিয়ে আনতে হলে একটি সুষ্টু নির্বাচনের প্রয়োজন।
এছাড়াও সুষ্টু নির্বাচন হলে জনগনের বিপুল সমর্থনের দাবিও করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মোহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী প্রমূখ।

Please follow and like us: