মো, তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ছাত্র ছাত্রীদের প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার বেলা ১২টার দিকে হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বেও বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-২ আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেন, আজকে মা সমাবেশ আমি ও একজন মা তাই সকল মায়েদের বলছি শিশুদের প্রতি মায়েদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আপনার ছেলে কোথায় যায় কি করে সেই দিকে খেয়াল রাখবেন তারা শিশু ভুল করলে ভালোবাসা দিয়ে বুজিয়ে বললে আর ভুল পথে যাবেনা।
বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন বাস্তবমুখি পদক্ষেপ কর্মসূচীর উল্লেখ করে বলেন, প্রতি বছরে জানুয়ারী মাসের ১ তারিখে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন পৌছে দেয়া মিডডে মিল চালু শিক্ষা উপবৃত্তি সহ সরকারের যুগান্তকারী পদক্ষেপ চলমান। এমপি আরো বলেন, নতুন প্রজন্মকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কোন বিকল্প নেই। আমি চাই আমার হোমনা-তিতাস এলাকার ছাত্র ছাত্রীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম,উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমেনা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমূখ। এছাড়াও বিদ্যালয়ের কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধু কর্ণার,মুক্তিযুদ্ধ কর্ণার ও সততা স্টোর এর শুভ উদ্বোধন করা হয়।
Please follow and like us: