, || - ||

নতুন বছরে অশুভ শক্তির ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান ওবায়দুল কাদের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- নতুন বছরে কোনো অশুভ শক্তি যেন ষড়যন্ত্র করতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ ১৪ এপ্রিল ২০১৮ রোজ শনিবার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে মহানগর আওয়ামী লীগ আয়োজিত নববর্ষের শোভাযাত্রা পূর্ব সমাবেশে কাদের এই আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখনো একটি চক্র ইতিহাস মুছে ফেলার নানামুখি চক্রান্ত, ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। বাঙালি জাতির ইতিহাসে ভরপুর বীরত্ব গাঁথা যেমন রয়েছে, তেমনই বিশ্বাস ঘাতকের ইতিহাসও রয়েছে। বিশ্বাসঘাতক চক্র বারবার বাঙালির বীরত্বের ইতিহাস কেড়ে নিতে চেয়েছে।

শোভাযাত্রায় তারুণ্যের উচ্ছ্বাসের প্রশংশা করে ওবায়দুল কাদের বলেন, আমাদের বিশ্বাস, এরাই অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। অশুভ শক্তির মোকাবেলা করেই শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।

শোভাযাত্রায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান উপস্থিত ছিলেন।

Please follow and like us: