গত ২১ জানুয়ারী বিভাগীয় কমিশনারের কার্য্যালয়ে শপথ গ্রহনের মধ্যদিয়ে গতকাল রোববার ৩১জানুয়ারী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ।
সকাল ১১ টায় পৌর সচিব মাহবুবুর রহমান এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন। এ উপলক্ষে পৌরসভা কার্য্যালয়ে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়।
সুধি সমাবেশে সাবেক প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,নবনির্বাচিত মেয়র মোঃ মাহমুদ আলম লিটন,পৌর সচিব মাহবুবুর রহমান,সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,পৌরসভার কর্মকর্তা রশিদুল ইসলাম সণ্টু,কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,মহিলা কাউন্সিলর তনঞ্জু আরা বেগম প্রমুখ। নবনির্বাচিত মেয়র,কাউন্সিলর ও বিদায়ী কাউন্সিলরগণকে ফুলেল শুভেচ্ছাসহ সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন্ শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেষে নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন পৌরসভা চত্বরে একটি নারিকেল গাছের চারা রোপন করেন।
পৌরসভা সুত্রে জানাগেছে, নবনির্বাচিত পৌর মেয়র কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহনের সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাসহ বিভিন্ন্ খাতে বকেয়া ও ঋন রয়েছে, তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা। এর মধ্যে পৌরসভার নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের বকেয়া, ৭৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা, বিদায়ী পরিষদের মেয়র-কাউন্সিলরদের সম্মানীভাতা নভেম্বর-ডিসেম্বর দুই মাসে বাকি তিন লাখ ২০ হাজার টাকা, ভবিষ্যৎ তহবিল ১৪ লাখ ৫৯ হাজার ৪২০ টাকা, আনুতোষিক তহবিল ১১ লাখ ৯৬ হাজার ৬৮৫ টাকা, অনিয়মিত কর্মচারীদের মজুরি বাকি দুই লাখ ৪৭ হাজার টাকা, অবসর ভাতা বাকি ১৫ লাখ ৭৫ হাজার ১১০ টাকা, বকেয়া আনুতোষিক তহবিল বাকি দুই কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৬১৮ টাকা। পূর্বের বকেয়া ২০ লাখ ১২ হাজার ৪৩০ টাকা ও এডিবি তহবিল থেকে ঋণ ১৮ লাখ টাকা। মোট বকেয়া ও ঋণ তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা।
এদিকে বিশাল এই ঋণের বোঝা নিয়েও নতুন মেয়রের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নতুন নতুন রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থাসহ ঐতিহ্যবাহী পুরাতন এই পৌর শহরকে একটি আধুনিক শহরে পরিণত করা।
এবিষয়ে পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন পৌরবাসীর সহযোগীতা নিয়ে ফুলবাড়ী পৌর শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য তাঁর চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান। তিনি পৌর এলাকার জনগণের সকল সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে পৌর পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান এবং তাদের সহযোগীতা কামনা করেন।
, || - ||
নতুন মেয়রের যত চ্যালেঞ্জ ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়রের দ্বায়িত্ব গ্রহন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।Please follow and like us: