রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের যুক্ত হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে নবীন বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানটিতে নুসরাত আখি ও সজল চন্দ্র বর্মনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন নবজাগরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীমা আফরোজ। এরপর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী নতুন সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে নবীনদের বরণ করে নিতে একে একে বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আলী এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রাকিব।
এরপর নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টাদের মধ্য থেকে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য ও তাদের মাধ্যমে সংগঠনটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি কাজী রতন।
এরপর নবীনদের বরণ করে নেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি এনামুল ইসলাম তুহিন। উল্লেখ্যযোগ্য সংযোজন হিসেবে ১০ম স্বেচ্ছাসেবী সংগ্রহ আয়োজনে স্বেচ্ছাসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ Promising Management Award, Honorable Mention Award, এবং Satisfactory Contribution Award এ তিনটি বিষয়ে পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম। পরবর্তী পর্যায়ে তিনি অনুষ্টানটির সমাপনী বক্তব্য প্রদান করার মাধ্যমে ‘ফ্রেসার্স রিসিপশন-২০২২’ আয়োজনের ইতি টানেন।
নবজাগরণ ফাউন্ডেশনের নতুন স্বেচ্ছাসেবী ইসলামের ইতিহাস ও সংকৃতি বিভাগের জনৈক শিক্ষার্থী জানান, সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার ইচ্ছে থেকে নবজাগরণ ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি। নতুনদের বরণ করে নিতে সংগঠনের সবার উষ্ণ অভ্যর্থনার বেশ ভালো লেগেছে।
Please follow and like us: