বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মডেল ও অভিনেতা রেজোয়ান হোসেন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
মেহেদী হাসানঃ-  বর্তমান সময়ের মডেল ও অভিনেতা রেজোয়ান হোসেন বাংলা মাসের প্রথম দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বাংলা মাসের প্রথম দিনে সবার কাছে দোয়াও চেয়েছেন যাতে তিনি বাংলা মাসের ১৪২৫ এ ভালো মিউজিক ভিডিও, নাটক ও শর্ট ফ্লিম উপহার দিতে পারে ।
বর্তমান তিনি বেশ কিছু মিউজিক ভিডিও’র শুটিং নিয়ে ব্যাস্ত সময় পার করছেন । মিউজিক ভিডিও গুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং হচ্ছে ।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় মডেল ও অভিনেতা রেজোয়ান হোসেন এর সাথে তিনি বলেন, আজ থেকে শুরু হলো বাংলা মাসের নতুন দিন । আমি আগে যা করেছি তার চেয়ে এবছর আরো বেশী কাজ করতে চাই ।
আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাই আর সবার কাছে দোয়া চাই । যাতে আমি সামনে আরো ভালো মিউজিক ভিডিও, নাটক ও শর্ট ফ্লিম উপহার দিতে পারি ।  আর দর্শকরা আশা করছে এ বছর রেজোয়ান আরো ভালো কিছু উপহার দিবে।
Please follow and like us: