শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নভেম্বর থেকে খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
১নভেম্বর থেকে খুলছে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ।  করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ১৮ মার্চ থেকে পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় সহকারী প্রধান বন সংরক্ষক মো. আরিফুল হক বেলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন বলে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পার্ক খুলে দেয়ার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে আগামী ১ নভেম্বর (রোববার) থেকে স্বাস্থ্যবিধি মেনে পার্ক খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৮ মার্চ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান সাফারি পার্ক পরিদর্শন করে ১৮ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। দীর্ঘ আট মাসের কাছাকাছি পার্কটি বন্ধ থাকার পর ১নভেম্বর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে।

Please follow and like us: