, || - ||

নরসিংদীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রসহ নিহত-২

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নয়া আলো ডেস্কঃ- নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার আমতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার খিরাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২০) ও কফিলউদ্দিনের ছেলে রোমান (২০)। মেহেদী হাসানখিরাটী বঙ্গতাজ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি পথে আমতলা নামক স্থানে এসে বিপরীত দিক থেকে আসা দুই আরোহীসহ মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান। এসময় আহত হন অপর আরোহী। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুরের চেষ্টা করেন। পরে সৃষ্টিগড় থেকে এনা পরিবহনের বাসটি আটক করে হাইওয়ে পুলিশ।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এনা পরিবহনের বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us: