, || - ||

নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মতবিনিময় সভা শুক্রবার রাতে খোশারপাড় মিয়াজী বাড়ি কাছারিতে অনুষ্ঠিত হয়েছে। সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন।
‎মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী, উপজেলা ছাত্রদল সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষার, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ইস্রাফিল সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা জাফর আহাম্মদ আপন, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ বাদশাহ, আবু বকর, রাকিব হোসেন, আকিব আহমেদ, মোহাম্মদ পরান।
‎এসময় উপস্থিত ছিলেন রাশেদুন্নবী নাদিম, মোহাম্মদ হাসান, সিয়াম আহমেদ, জাবেদ, তানভীর, শাকিব, মেহেদী হাসান, রাকিব, রনি প্রমুখ।
Please follow and like us: