, || - ||

নাঙ্গলকোটের বক্সগঞ্জ বাজার কমিটি নেতৃবৃন্দকে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের সংবর্ধনা 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ সংসদীয় আসনের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত। শুক্রবার রাতে বক্সগঞ্জ বাজারে আয়োজিত  সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াত সভাপতি মাস্টার সাইদুল হক।
অনুষ্ঠান শুরুতে জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত বক্সগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের গলায় ফুলের মালা পরিয়ে ও সবার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম হাসান, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি করিম উল্লাহ ভেন্ডার, সাধারণ সম্পাদক মহিববুল্লাহ মেম্বার, সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক রিপন ভূঁইয়া, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন মাসুম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আলমগীর হোসেন, নাছির উদ্দিন, বাহাদুর, জামাল, আবু বকর সিদ্দিক, উপজেলা শ্রমিক কল্যান সাধারণ সম্পাদক শাহ আলম চিশতি, বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াত সহ সভাপতি শামছুউদ্দিন, সহকারী সেক্রেটারি মেসবাহুল ইসলাম নয়ন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের মুখে মিষ্টি তুলে দেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ সংসদীয় আসনের প্রার্থী ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।
Please follow and like us: