বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনিক্যাল এন্ড কমার্স কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

নাঙ্গলকোটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস গত মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজন ও বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে কলেজকে নতুন সাজে সাজানো হয়। বঙ্গবন্ধু ছবি সংবলিত ব্যানার দিয়ে কলেজকে সাজানো হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন, বৃক্ষ রোপণ কর্মসুচী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র প্রভাষক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মোঃ নুরুর রহমান।
বক্তব্য রাখেন, সিনিয়র প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক বশির আহম্মেদ, প্রভাষক মিজানুর রহমান, সহকারি শিক্ষক তানজিলা আক্তার, সহকারি লাইব্রেরিয়ান কাউছার আক্তার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক, সমাজ সেবক কামাল হোসেন, কম্পিউটার ডেমোনেস্ট্রেটর হারুনুর রশিদ, ইন্সট্রাকটর কামাল হোসেন, সুজন কুমার পোদ্দার, পেয়ারা আক্তার, মোঃ মোমিনুল ইসলাম, নুুরুল হুদা, কবির হোসেন, অফিস সহকারি ছালেহা আক্তার।
এদিকে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্যে দিয়ে কেক কাটা হয়। কলেজ অধ্যক্ষ নুরুর রহমান, শিক্ষকসহ কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ সভাপতি মোর্শেদ খান মুরাদ, সহ-সভাপতি জুয়েল হোসেন, সাহিদা আক্তার সুমি, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক তানজির হোসেন ইমন, নাদিম মাহমুদ সামি, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক সানি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নোমান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম রানা, ক্রীড়া সম্পাদক নোমান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, ছাত্রী বিষয়ক সম্পাদক তামান্না আক্তার প্রমুখ।

 

Please follow and like us: