, || - ||

নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউপি চেয়ারম্যান এন.কে.এম সিরাজুল আলমের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে মাস্ক, জীবাণুনাশক সাবান ও লিকুইড বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার তিনি ইউনিয়নের বটতলী গ্রামে এ কার্যক্রম পরিচালনা করেন। গত ১৭ মার্চ থেকে এ সেবা দিয়ে আসছেন তিনি। এছাড়া ইউনিয়নের প্রায় প্রত্যেকটি গ্রামে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানোর ব্যবস্থা ও বাজার গুলোতে জনসাধারণকে জীবাণু মুক্ত রাখতে বেসিন বসিয়ে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন চেয়ারম্যান।
মাস্ক, জীবাণুনাশক সাবান ও লিকুইড বিতরণ কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মামুনুর রশিদ মামুন, ইউপি সদস্য জয়নাল আবেদীন মোল্লা, ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আনিসুর রহমান সম্রাট, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ নেওয়াজ, ছাত্রলীগ নেতা সোহাগ, আরিফ, পলাশ, ইস্রাফিল হোসেন প্রমুখ।

 

Please follow and like us: