রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় গত মঙ্গলবার পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, আতশবাজির ঝলকানি ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাঙ্গড্ডা ইউপি সদস্য খোরশেদ আলমের সভাপতিত্বে বাঙ্গড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, বাঙ্গড্ডা ইউনিয় ছাত্রলীগ সাবেক সভাপতি ইকবাল হোসেন।
বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য জামাল হোসেন, সিঙ্গাপুর আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল মালেক হিরা, শেখ রাসেল স্মৃতি সংসদ সভাপতি গিয়াস উদ্দিনএসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু নছর সদস্য তাজুল ইসলাম, মনজুরুল হক, আবদুল খালেক, মোঃ ইসহাক, ইসহাক বেপারী, ই¯্রাফিল, বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম, বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সহকারি শিক্ষক নাজমুল হাছান রোমান। দিবসটি উপলক্ষে অতিথিবৃন্দ আতশবাজির ঝলকানিতে কেক কাটেন ।
প্রধান অতিথির বক্তব্যে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদার বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাঙ্গড্ডা ইউনিয়নে কোটি-কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। বাঙ্গড্ডা ইউনিয়নকে পৌর সভায় উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। আগামী এক বছর ব্যাপি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধুকে ভালোবেসে অনেকে গেট নির্মাণ করেছে। একটি স্বার্থন্বেষী মহল গেট নির্মাণ নিয়ে এলাকায় অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি আওয়ামীলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মধ্যে কোন বিভেদ না রেখে সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগকে শক্তিশালী করতে হবে।
এর আগে বিকেলে বাঙ্গড্ডা যুব সংস্থা কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লীগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বাঙ্গড্ডা পূর্বপাড়া ৪-২ গোলে উত্তর পাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Please follow and like us: