, || - ||

নাঙ্গলকোটের মেগা প্রকল্প ম্যাক টাওয়ারের নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন নাঙ্গলকোটের মেগা প্রকল্প ম্যাক টাওয়ারের নির্মাণ কাজ শনিবার সকালে মিলাদ মাহফিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ কর্মী এ.কে.এম নুরুল আফসার বড় নয়ন, জামান্স ক্লিনিক পরিচালক বশিরুজ্জামান খান, ম্যাক টাওয়ারের ব্যাবস্থাপনা পরিচালক এ কে এম আশরাফুল আলম উজ্জ্বল, এ.কে.এম মেহেদী হাসান প্রমূখ।
ম্যাক টাওয়ারের ব্যাবস্থাপনা পরিচালক এ কে এম আশরাফুল আলম উজ্জ্বল বলেন, ম্যাক টাওয়ার প্রকল্পটি বাস্তবায়িত হলে নাঙ্গলকোটের উন্নয়নে একটি মাইলফলক হবে। এখানে আধুনিক মানের একটি হাসপাতাল স্থাপন করা হবে যেটি এ অঞ্চলে স্বাস্থ্য সেবায় গুনগত মানের ব্যাপক পরিবর্তন আনবে। এ ছাড়া ও এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসা বানিজ্যে গতি বাড়াবে। তিনি প্রকল্প বাস্তবায়নে সকলের দোয়া কামনা করেন।
মাঈন উদ্দিন দুলাল,

Please follow and like us: