বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রবীন শিক্ষক, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক দৌলখাঁড় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম মঈন উদ্দিন ভ‚ঁইয়া (৮৫) শুক্রবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১১ টায় জানাজা শেষে তাকে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বর্ষীয়ান রাজনীতিবিদ মঈন উদ্দিন ভ‚ঁইয়ার মৃত্যুতে নাঙ্গলকোটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক নেতৃবৃন্দ, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এ এফ এম শোয়ায়েব, সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী’সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সকল সদস্য বৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
, || - ||
নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন ভূঁইয়া আর নেই
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: