বারী উদ্দিন আহমেদ বাবর:- কুমিল্লার নাঙ্গলকোটে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার মৌকারা ইউনিয়নের গোমকোট গ্রামস্থ রেল লাইনের পাশের ধান ক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, শুক্রবার সকালে রেল লাইনের পাশে ধান ক্ষেতে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পায় স্থানীয় কয়েক জন কৃষক। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। ওই যুবকের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে ট্রেন অথবা হাঁটার সময় ট্রেনের ধাক্কা খেয়ে ধান ক্ষেতে পড়ে মারা যেতে পারে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Please follow and like us: