জামাল উদ্দিন স্বপন:নাঙ্গলকোটে ডাকাতিয়া নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাঙ্গড্ডা ইউনিয়নের দাঁড়াচো, মৌকারা ইউনিয়নের মোড়েশ্বর, ঢালুয়া ইউনিয়নের গোরকমুড়া ও রায়কোট দক্ষিণ ইউনিয়নের সাতেমলিয়া নামকস্থানে দু‘টি ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ ও অপর দু‘টি ড্রেজার মেশিনের পাইপ কেটে ও ড্রেজা র মেশিন নষ্ট করে দেয়া হয়েছে। গতকাল বৃহষ্পতিবার ও বুধবার নাঙ্গল কোট উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজি ষ্ট্রেট সোহেল রানা অভিযান চালিয়ে ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ, নষ্ট করা ও পাইপ কেটে ফেলেন।জানা যায়, উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর বাঙ্গড্ডা ইউনিয়নের দাঁড়াচো, মৌকারা ইউনিয়নের মোড়েশ্বর, ঢালুয়া ইউনিয়নের গোরকমুড়া, রায়কোট দক্ষিণ ইউনিয় নের সাতেমলিয়া নামকস্থান থেকে বালু খেকোরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিচু জমি ভরাট করে বালু বিক্রি করে আস ছিলেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা খবর পেয়ে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনগু লোতে অগ্নিসংযোগ, নষ্ট করা ও পাইপ কেটে ফেলেন। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা বলেন, প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। বালু উত্তোলনের বিষয়ে কেউ সংবাদ দিলে দ্রুত অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস কর ছি। তিনি আরো বলেন, ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করা সম্ভব হচ্ছে না। আমরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই খবর পেয়ে ড্রেজার মেশিন ফেলে ড্রেজার মালিক পালিয়ে যায়।
, || - ||
নাঙ্গলকোটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: