, || - ||

নাঙ্গলকোটে অভিভাবক ও গুনিজন সমাবেশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের বাহুড়া দারুল আরকাম মাদরাসায় অভিভাবক ও গুনিজন সমাবেশ শনিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দারুল আরকাম মাদরাসা অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। প্রধান আলোচক ছিলেন সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকা’র সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
দারুল আরকাম মাদরাসা পরিচালনা কমিটি সেক্রেটারী হুমায়ুন কবির এবং পরিচালক ও শিক্ষক আবু জাফরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দন মজুমদার, জোড্ডা বাজার সিদ্দিকীয়া আলিম মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর হোসেন, মান্দ্রা বড় পীর দাখিল মাদরাসা সুপার মাওলানা নেছার উদ্দিন, বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান, নাথের পেটুয়া ডিগ্রি কলেজ প্রভাষক মনছুর আহমেদ, নাঙ্গলকোট উপজেলা সহকারী কৃষি অফিসার আফাজ উদ্দিন সহেল, বাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, মাদরাসা পরিচালক জালাল আহমেদ।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত ও মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Please follow and like us: