অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌক প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় নাঙ্গলকোটে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। রবিবার বিকেলে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর নাঙ্গলকোট উপজেলা সদরের লোটাস চত্বর থেকে আনন্দ মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঙ্গবন্ধু চত্বরের উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি শামছু উদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শেখ রাসেল মজুমদার, পৌর কাউন্সিলর সাদেক হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, উপজেলা কৃষকলীগ সভাপতি হারুনুর রশিদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুল, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তানভির মাহবুব অন্তর প্রমুখ।
, || - ||
নাঙ্গলকোটে আওয়ামীলীগের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: