মো.সোহরাব হোসেন, কুমিল্লা।
২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনকারি সকল বীর শহীদদের স্বরনে শুক্রবার সকালে হামদর্দ নাঙ্গলকোট শাখার আয়োজনে শাখা ব্যবস্থাপক মো: শাইফুল ইসলামের তত্বাবধানে হতদরিদ্র, দুস্থ, গরীব, এতিম ও অসহায়দের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এসময় শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এ.কে.এম মনিরুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ্ব মাওঃ শাহ্ মো: নিজামুউদ্দীন আজাদী তিলিপ দরবার শরিফ। এসময় আগত রোগী ও শিশুদের রুহ আফজার শরবত পান করিয়ে ফ্রি এ মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন অত্র শাখার চিকিৎসক হাকিম মো: মোছাদ্দিকুল ইসলাম।
পরে প্রধান অতিথি রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ তুলে দেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন শাখার উচ্চমান সহকারী মো: কামাল উদ্দিন, বিক্রয় প্রতিনিধি মো: জহিরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন।অারও উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন, মো: মোবারক হোসেন, হাজী মিজানুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
হামদর্দ নাঙ্গলকোট শাখার ব্যবস্থাপক মো.সাইফুল ইসলাম বলেন “হামদর্দ বাংলাদেশ” সারাদেশে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে গরীব ও অসহাদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করে থাকেন।তারই অংশ হিসেবে আজনাঙ্গলকোটে আমাদের এ আয়োজন।
বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
নাঙ্গলকোটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ এর ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: