কুমিল্লার লাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ি বাজারে আর এস সোপ ফ্যাক্টরী শনিবার বিকেলে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢালুয়া ইউপি সদস্য গাজী শাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন ফ্যাক্টরীর মালিক কাজী মোহাম্মদ ছায়েদুল হক, ঢালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল বাশার আকাশ, চৌকুড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা মাঈনুজ্জামান করিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চৌকুড়ি বাজার জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ।
Please follow and like us: