বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়েরা ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বায়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আ’লীগ সভাপতি ব্যবসায়ী আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি মেয়র আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন ঢালুয়া ইউনিয়ন সভাপতি খ.ম জিল্লুর রহমান, বিশেষ বক্তা ছিলেন ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম মাওলা ছুট্টু।
বায়েরা ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সেলিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, ইউনিয়ন আ’লীগ সহ সভাপতি হারুনুর রশিদ মেম্বার, আবু বকর সিদ্দিক আবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মজিবুল হক, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মনির আহম্মদ সিরাজ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মুনছুর আহম্মেদ, সহ-সভাপতি রবিউল হক রবিন মেম্বার, সদস্য মীর হোসেন পাটোয়ারী, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মীর কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক জহিরুল আলম জনি প্রমূখ।
অনুষ্ঠান শেষে আগামী ৩ বছরের জন্য ঢালুয়া ইউনিয়নের ২নং বায়রা ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে ব্যবসায়ী আবুল হাশেম ও সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক সেলিমকে নির্বাচিত করা হয়।
, || - ||
নাঙ্গলকোটে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: