বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদ প্রশাসক/ চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান/ সদস্য বৃন্দ সচিবদের নিয়ে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা পরিষদের আয়োজনে ইউনিয়ন  পরিষদ প্রশাসক, চেয়ারম্যান, সচিব সদস্য বৃন্দ, হিসাব সহকারী, কাম  কম্পিউটার অপারেটরদের নিয়ে ২ দিন ব্যাপী কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক  প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে বুধবার  উদ্বোধন করেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

কোর্স পরিচালক ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মেহেদী মাহমুদ আকন্দ, কোর্স সমন্বয় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার। অনুষ্ঠানের ১৬ টি ইউনিয়ন  ও একটি পৌরসভার প্রশাসক,  চেয়ারম্যান, সদস্য বৃন্দ, সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Please follow and like us: