কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউপি সদস্য আম্বিয়া খাতুনের ছেলে সাহাব উদ্দিনের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চাটিতলা গ্রামে এ ঘটনা ঘটে। সাহাব উদ্দিনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাহাব উদ্দিনের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
মৃতের ভাই বাহাদুর হোসেন ও ভগ্নিপতি মহসিন জানান, উপজেলার চাটিতলা গ্রামের ইউনুস ভূঁইয়া ও ইউপি সদস্য আম্বিয়া খাতুনের ছেলে অটোরিক্সা চালক সাহাব উদ্দিন শনিবার দুপুরে বাড়ীতে এসে নিজ কক্ষে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর তাকে পরিবারের লোকজন খাবার খেতে ডাকাডাকি করলে সে উঠে এসে ঘরের দরজার সামনে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক, আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
, || - ||
নাঙ্গলকোটে ইউপি সদস্যের ছেলের রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: