মোঃআব্দুর রহিম বাবলু:- কুমিল্লার নাঙ্গলকোটে ২১ মে সোমবার বিকালে ইফতার মাহফিল এর সংবাদ সংগ্রহ করার সময় হাজারিকা প্রতিদিন, লাল সবুজের দেশ, অপরাদ জগৎ ও আই আর বি নিউজ এর প্রতিনিধি এবং সাপ্তাহিক সবুজ পত্র পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ।এ সময় ৫জন জামাত ও শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ২২মে মঙ্গলবার দুপুরে বাকি ৫ জনের সাথে সাংবাদিক
জামাল উদ্দিন স্বপনকেও জামাত ও শিবির নেতাকর্মী বলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করেন নাঙ্গলকোট থানা পুলিশ।
জানাযায় উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুড়া গ্রামের শিবির নেতা তোফাজ্জেল হোসেনের ২১ মে সোমবার বিকালে তার নিজ বাড়ীতে ইফতার মাহফিলের করেন। তার নিউজ সংগ্রহ করায় সাংবাদিক জামাল উদ্দিন স্বপন এবং ৫জন জামাত ও শিবির নেতাকর্মীকে আটক করে নাঙ্গলকোট থানাপুলিশ পুলিশ।আটককৃত সাংবাদিক জামাল উদ্দিন স্বপন উপজেলার তেতৈয়া গ্রামের নূর আহাম্মদের বড় ছেলে।আটককৃত বাকিরা হলেন- বাহুড়া গ্রামের হাফেজ বজলুর রহমানের ছেলে মো: বেলাল হোসেন, বাইয়ারা গ্রামের মৃত. মমতাজ মিয়ার ছেলে ডা: মোহাম্মদ আলী, নোয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার উল্লার ছেলে হাফেজ আব্দুল মতিন, মান্দ্রা গ্রামের আমিনূল হকের ছেলে জাবেদ আলী, গোহারুয়া গ্রামের আলী আক্কাছের ছেলে ফারুক।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব কল করে পাওয়া যায়নি।
, || - ||
নাঙ্গলকোটে ইফতার মাহফিলের সংবাদ করতে যাওয়ায় সাংবাদিক আটক
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: