মহামারি করোনা সংক্রমণের কারনে সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রীর বরদ্ধকৃত উপহার হিসেবে কুমিল্লার নাঙ্গলকোটের ৯০৮টি মসজিদে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ৪৫ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে নগদ অর্থ বিতরণ উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, মক্রবপুর ইউনিয়ন চেয়ারম্যান মর্তুজা চৌধুরী মুকুল, আদ্রা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব, হেশাখাল ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহম্মদ ভূঁইয়া, দৌলখাঁড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লামইয়া সাইফুল তার বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতিতে মসজিদের প্রতিদিনের খরচের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মসজিদের অনুকূলে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। অনুদানের অর্থে প্রথম অগ্রাধিকারে ইমাম-মুয়াজ্জিনের বেতন পরিশোধ, দ্বিতীয়ত মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন ও মুসল্লিদের হাত ধোয়ার জন্য সাবান ক্রয়ে খরচ করা যাবে।
, || - ||
নাঙ্গলকোটে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: