বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি।
ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, জেলা অর্থ সম্পাদক ইব্রাহীম খলীল আজাদ, নরসিংদী জেলা সাবেক অফিস সম্পাদক মাওলানা আবুল হাসেম মোল্লা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, সদর সেক্রেটারী নেছার উদ্দিন ভূঁইয়া, উত্তর সেক্রেটারী ইখতিয়ার ইসলাম রুদ্র প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।