, || - ||

নাঙ্গলকোটে এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শুক্রবার বেলা ১১টায় বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল সভাপতি মাওলানা মোহাম্মদ ই¯্রাফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ও আই এফ এস পরিচালক আমিনুল হক মাওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন সভাপতি মেজবাহ উদ্দিন।
এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন সহ-পাঠাগার সম্পাদক রহিমা আক্তার রুহির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রভাষক আলী আক্কাস, এস কে কালেকশন স্বত্বাধিকারী কাজী ছবির আহম্মদ, স্কুল প্রধান শিক্ষক ও বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ সদস্য নাসির উদ্দিন মজুমদার, ইসলামী ব্যাংক কর্মকর্তা ওবায়েদুল হক, স্কুল সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, স্কুল পরিচালক ও জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা শিক্ষক কবি আফজাল হোসাইন মিয়াজি, শিক্ষক নূরের ছাফা খন্দকার আরিফ, স্কুলের প্রক্তন শিক্ষার্থী আল আমিন হৃদয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী অভিভাবক প্রবাসী স্বপন হাজারী, মোহাম্মদ রিপন, শিক্ষক জাফর আহম্মদ আপন, ফখরুদ্দীন, মাওলানা শহীদ উল্লাহ, হোসাইন ইকবাল প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাঙ্গড্ডা এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us: