কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ এর অর্থায়নে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পরিচ্ছন্নতা প্রকল্পের মাধ্যমে জনসাধারণের মধ্যে জীবানুনাশক, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী, সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সেনেটারী প্যাড বিতণ করা হয়। শনিবার দুপুরে পেরিয়া ইউনিয়ন পরিষদ মিলানায়তনে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মজুৃমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ,হ,ম মুস্তফা কামাল লোটাস কামালের বিশেষ সহকারী কে,এম সিংহ রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সচিব কবির আহম্মদ, আওয়ামীলীগ নেতা কাজী মাস্টার নুরুল আমিন, পেরিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি, ইউনিয়ন আ’লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রুহুল আমিন মজুমদার, মফিজুর রহমান মজুমদার, ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান লিটন, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, ইউপি সদস্য মিজানুর রহমান, বাবুল গাজী, আলমগীর হোসেন, আক্তার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কুমিল্লা জেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক অলি উল্লাহ মজুমদার।
, || - ||
নাঙ্গলকোটে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: