কুমিল্লার নাঙ্গলকোটে ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন, উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল হক বিদ্যুৎ, উপজেলা এলজিইডির হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুস সাত্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, পুরো অক্টাবর মাস জুড়ে এ সংস্কার কার্যক্রম চলবে। এ মাসে উপজেলায় প্রায় ৩০কিলোমিটার সড়ক সংস্কারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Please follow and like us: