, || - ||

নাঙ্গলকোটে চাঁদা না দেয়ায় ছাত্রলীগ-যুবলীগ নেতার বাড়ীঘরে হামলা ভাংচুর ॥ আহত-৭

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

 

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নরে মগুয়া গ্রামে চাঁদা না দেয়ায় ৬ ছাত্রলীগ-যুবলীগ নেতার বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। এসময় এক সদ্য ভূমিষ্ঠ শিশু ও গর্ভবতীসহ ৭ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে ঢালুয়া ইউনিয়নরে মগুয়া গ্রামের আনা মিয়ার ছেলে নেছার উদ্দিন রাতে পার্টি দেয়ার কথা বলে ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরমান হোসেন, ওয়ার্ড যুবলীগ সহসম্পাদক আল আমিন, যুবলীগ নেতা ফারুক হোসেন, শ্রমীকলীগ নেতা রাসেল হোসেন, ছাত্রলীগ নেতা পাবেল ও নয়নের নিকট চাাঁদা দাবী করে। তারা দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেছার ও একই গ্রামের বাদলের ছেলে হৃদয়, বাবুলের ছেলে সিপাত, কবিরের ছেলে সৌরভ, আবুল কাশেমের ছেলে শেখ ফরিদ’সহ ১৫/২০ জনের সন্ত্রাসী গ্রুপ গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়ী-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সন্ত্রাসীদের হামলায় মগুয়া গ্রামের স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরমান হোসেনের ভাতিজি সদ্য ভূমিষ্ঠ শিশু তাহসিন, ওয়ার্ড যুবলীগ সহসম্পাদক আল আমিনের গর্ভবতী স্ত্রী রাসেদা বেগম (২৫), আব্দুল মোতালেবের ছেলে মো: বাবুল (২৭), আলমগীর হোসেনের ছেলে আরিফ (২২) ও আরমান (১৫), নাদেরুজ্জামানের মেয়ে মমতাজ বেগম (৩৫), আলী আকবরের স্ত্রী আলেয়া বেগম (৫০) আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে সম্পৃক্তরা এলাকায় দীর্ঘদিন থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসাছে বলে জানান ভূক্তভোগীরা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক (এসআই) কামরুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us: