, || - ||

নাঙ্গলকোটে ছাত্রলীগ কর্তৃক এস.এস.সি পরীক্ষার্থীদের মাস্ক বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এস.এস,সি পরীক্ষার্থীদের পর্যায়ক্রমে মাস্ক বিতরণ করা হয়েছে। বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক জুয়েল পন্ডিত আয়োজনে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মূলগেইটে পরীক্ষার্থী, ব্যবসায়ী, রিক্সা-অটোরিক্সা-সিএনজি চালক ও স্থানীয়দের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। আগামী দিন গুলোতেও বক্সগঞ্জ ইউনিয়নের সকল সামাজিক, স্বেচ্ছাসেবী, সেবামূলক কাজে আমাদের সংগঠন কাজ করে যাবে।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আবদুর রহমান পলাশ, নেছার উদ্দিন সুজন, মোহাম্মদ রাজু, ইমন পন্ডিতসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Please follow and like us: