, || - ||

নাঙ্গলকোটে জাতীয় শিক্ষক দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই ¯েøাগানে কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পরে কলেজ মাঠ থেকে একটি র‌্যালি বের করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্্রাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, মৌকরা দারুসসুন্নাহ মাদরাসা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সুহৃদ এ.কে সাইন্স এন্ড টেকনোলজি’র উপাধ্যক্ষ ও হেসাখাল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি শাহাজাহান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

Please follow and like us: