, || - ||

নাঙ্গলকোটে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি আশ্রাফুল হক।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার বিজয় কুমার হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার প্রমূখ।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ ।

Please follow and like us: