, || - ||

নাঙ্গলকোটে জে.আই ইসলামিক সাইন্স এন্ড টেকনোলজিতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ)পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটের শ্যামিরখিল জে.আই ইসলামিক সাইন্স এন্ড টেকনোলজিতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। জে.আই ইসলামিক সাইন্স এন্ড টেকনোলজি’র ভাইস চেয়ারম্যান মাস্টার তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা রাখেন তিলিপ দরবারের পীর মাওলানা শাহ সুফি রুহুল আমিন সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অলিপুর বাজার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি গিয়াস কামাল, রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন খোকন, সমাজ সেবক সামছল হক মজুমদার, আব্দুস সাত্তার, অলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েদুল হক, সমাজ সেবক হাজী দ্বীন মোহাম্মদ, মাওলানা ইব্রাহীম খলিল প্রমূখ।

মাহফিল শেষে বিশেষ মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।

Please follow and like us: