, || - ||

নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোটের বান্নাঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে ওমরের নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকেল আনুমানিক সোয়া ৪টায় এ ঘটনা ঘটে। নিহত ওমরের নেছা উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওমরের নেছা রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে সে নিহত হন। নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার মাহমুদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us: