, || - ||

নাঙ্গলকোটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্যাভিলিয়ন স্টল প্রদর্শনী মাধ্যমে মেলাটি উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি আশ্রাফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, নির্বাচন অফিসার আলমগীর হোসেন, প্রাণীসম্পদ আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, তথ্য সেবা কর্মকর্তা সিপাত জাহান, থানা উপ-পরিদর্শক নিশাত বড়–য়া, ধাতীশ্বর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিরোজ, ঢালুয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন, চান্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক লিটন প্রমুখ।
প্যাভিলিয়ন স্টল প্রদর্শন করেন উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি অধিদপ্তর, উপজেলা নির্বাচন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নাঙ্গলকোট আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, মনতলী উচ্চ বিদ্যালয়।

 

Please follow and like us: