মোঃআব্দুর রহিম বাবলু, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা নাঙ্গলকোটে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহ-কারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব, কৃষি অফিসার সাইফুল হাছান আলামিন, প্রকৌশলী জাবেদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ,
সমাজসেবা অফিসার মো: কামরুল হাছান রনি, যুব উন্নয়ন অফিসার মো: শাহাজাহান, সমবায় অফিসার কেফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শম্ভু চন্দ্র দেব, পল্লী বিদ্যুতের ডিজিএম শহিদ উদ্দিন, এজিএম (কম) মো: মাসুদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনরা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন দপ্তরের ৩১টি ষ্টল রয়েছে। এতে বিভিন্ন দপ্তর দ্বারা বাস্তবায়ীত সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রামান্য চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।