, || - ||

নাঙ্গলকোটে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ৫ দফা দাবীতে স্মারকলিপি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের চাকুরী জাতীয়করনসহ ৫ দফা দাবী পূরণের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর গতকাল স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এয়াকুব আলী, নাঙ্গলকোট উপজেলার আহ্বায়ক কাজী তাজুল ইসলাম, সদস্য সচিব হারুনুর রশিদ, রাশেল হোসেন, মোশাররফ হোসেন ভূঁইয়া, কামরুল, আফছার, কাউছার আলম ও মোস্তফা প্রমুখ।

 

Please follow and like us: