, || - ||

নাঙ্গলকোটে দর্পণ সোসাইটির পক্ষ থেকে দরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

মুকুল মজুমদার: আজ সকালে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নে সমাজের দরিদ্র ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দর্পণ সোসাইটি। এ সময় প্রত্যেককে নগদ ৫০০ টাকাসহ মোট ১১০০ টাকার উপহার সামগ্রী বিতরণ করা হয়। দর্পণ হাউজিং এর প্রবাসী পরিচালকদের অর্থায়নে এ উপহার প্রদান করেন দেশে থাকা অর্থ সম্পাদক মনিরুজ্জামান ও তাদের প্রতিনিধিদল। এ সময় সংগঠনের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন মক্রবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার মো: মোস্তফা কামাল ও মো: মাকসুদুর রহমান, প্রতিনিধিদের মধ্যে- সোহেল আরমান, থাকিল আহম্মেদ, খায়রুল আলম, মহিন উদ্দিন, আশিক উল্লাহ সুমন, সাজু, নাজমুল হাসান প্রমুখ।

Please follow and like us: