, || - ||

নাঙ্গলকোটে দুই মাথা নিয়ে শিশু জন্ম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটে দুই মাথা যুক্ত শিশু জন্ম লাভ করেছে। সোমবার সকাল থেকে এ শিশুর জন্ম নিয়ে ব্যাপক আলোচনা ও হৈ চৈ পড়ে। উপজেলা সদরের আল্ট্রা মডার্ন হাসপাতালে ভূমিষ্ঠ হওয়া নবজাতকের দুটি মাথা রয়েছে। একই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম জেলার বন্দর এলাকার মাইজ পাড়া গ্রামের মৃত সিরাজ উল্লাহর ছেলে বাচ্চু মিয়া বিবাহ করেন নাঙ্গলকোটের বাসুদাই গ্রামে। এখানে থাকা অবস্থায় বাচ্চু মিয়ার স্ত্রী প্রসূতি রুমা বেগমের ব্যাথা শুরু হলে নাঙ্গলকোট পৌর সদরের আল্ট্রা মডার্ন হাসপাতালে নিয়ে আসেন। সেখানে সোমবার সকালে রুমা একটি পুত্র সন্তান প্রসব করেন। সদ্য ভূমিষ্ঠ শিশুটির মাথার পেছনে আরেকটি মাথা রয়েছে।
এ ব্যাপারে নাঙ্গলকোট আল্ট্রা মডার্ন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু বকর সিদ্দিক বলেন, শিশুটির দুই মাথার বিষয়টি পুরোপুরি সত্য নয়। মূলত শিশুটির মাথায় একটি বড় টিউমার রয়েছে।

Please follow and like us: