কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা বিএনপির আয়োজনে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার সহায়তায় পৌরসভার ১৯টি গ্রামের দুস্থ ও অসহায় পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকালে পৌরসভার হরিপুরে গ্রামের দুস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আফসার নয়ন, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন মুকুল, যুগ্ন আহবায়ক আবু তাহের, মাঈন উদ্দিন মিঠু, পৌর যুবদল আহবায়ক ডা. মাঈন উদ্দিন বাহার, সদস্য সচিব নেছার উদ্দিন বাবুল, যুবদল নেতা মামুনুর রশিদ, সাবেক কমিশনার ইউসুফ আলী, বিএনপি নেতা সৈয়দ আহম্মদ, হাজী সফিকুর রহমান, পৌর ছাত্রদল আহবায়ক মফিজুর রহমান, যুগ্ন আহবায়ক রাসেল, খাজা আহম্মদ, শহীদ জিয়া স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক আবদুল আলী প্রমুখ।
Please follow and like us: