, || - ||

নাঙ্গলকোটে দেড় বছরের শিশুসহ নতুন করে ৮ করোনা আক্রান্ত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটে দেড় বছরের শিশুসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৮জন। আক্রান্তরা হলেন উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের দেড় বছরের শিশু নাদিয়া সুলতানা তার পিতা পল্লী চিকিৎসক ফারুক (৪০) মা মর্জিনা বেগম (২৫), বড় বোন ফারিয়া আক্তার (৭)। অন্য চারজন হলেন বটতলী ইউনিয়নের কাশীপুর গ্রামের জোহরা বেগম (৫০), তার মেয়ে জেরিন (১৭), ছোট মেয়ে তানজিনা (৮) ও মৌকরা ইউনিয়নের খাঁটাচৌ গ্রামের বেলাল মিয়ার ছেলে শরিফ (২৪)। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন। এ পর্যন্ত এ উপজেলায় ৩শ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ২শ ৭০ জনের রিপোর্ট আসে। এ নিয়ে পুরো উপজেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব জানান, গত সোমবার স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তাদের নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে।

Please follow and like us: