, || - ||

নাঙ্গলকোটে দৈনিক জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

সত্যের সাথে রোজ প্রভাতে এই স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোটে দৈনিক জবাবদিহি পত্রিকার ৭ পেরিয়ে ৮ বৎসরে পর্দাপণ করায় বর্ষপূর্তি উদযাপন করা হয়। শনিবার বিকেলে নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক জবাবদিহি পত্রিকার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য নাঈম উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রেসক্লাব সদস্য সাইফুল ইসলাম, ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল প্রমুখ।

Please follow and like us: